তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নে, রায়পাড়া মসজিদ সংলগ্ন পুকুরপাড়ে রাস্তায় ১৭ বছরেরও পায়নি উন্নয়নের ছোঁয়া।
মাদ্রাসা মসজিদ হওয়ার কারণে কয়েকশত শিশু কিশোর রেগুলার যাতায়াত করে এখানে, একই সাথে জাওয়ার উচ্চবিদ্যালয় যাওয়ার রাস্তা এটা।
এলাকাবাসীর বারবার আবেদন করেও কারণ দৃষ্টিগোচর হয়নি এই রাস্তাটা।
কয়েকবার বিভিন্ন পত্রিকার নিউজে আসলেও কেউ গুরুত্ব দিচ্ছেন না এ রাস্তাটির প্রতি।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এ রাস্তাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
যেকোনো মুহূর্তে দুর্ঘটনায় ঘটতে পারে,
বিশেষ করে বৃষ্টির দিন আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় রাস্তাটা।
ভেঙ্গে ভেঙ্গে পুকুরে পড়ছে রাস্তার একাংশ।
এলাকাবাসী আরো বলেন বিগত সরকারের আমলে বিন্দু পরিমাণ উন্নয়ন হয়নি এই রাস্তায়।
তাই বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে খুব দ্রুত যেন এ রাস্তার সংস্কার করা হয়।
প্রতিদিন এই রাস্তায় শত শত মানুষ যাতায়াত করে। সবচাইতে ঝুঁকিতে শিশু এবং নারীরা।
একেবারে মাদ্রাসার সংলগ্ন হয় খুবই গুরুতর হয়ে গিয়েছে বিষয়টা।
এলাকাবাসী খুব দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে রায়পাড়ার আমিনুল ইসলাম দেশ বুলেটিনকে বলেন, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাহারিয়া খানের পরে আর কেউ পুকুর পাড়ের উন্নয়ন করেনি। যার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই পুকুর পাড় রাস্তা।
এ ব্যাপারে এলাকার বয়োজ্যেষ্ঠ আবু জাহেদ ভূঁইয়া বলেন আমরা অতি পুকুরপাড়ে রাস্তাটির সংস্কার চাই।