1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনপুরা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

মোহাম্মদ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
ভোলার মনপুরায়  রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল নেতারা। ক্যাম্পাসে ক্যাম্পাসে,মাঠে-ঘাটে বাজারে বন্ধরে  চষে বেড়াচ্ছেন মনপুরা উপজেলার  নেতারাও। এতে ছাত্রদল নেতারা জানান ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে মিলছে সাড়াও। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন মনপুরা উপজেলা  ছাত্রদলের নেতারা। তারা জানিয়েছেন- শিক্ষাঙ্গনে অনেক ‘গ্যাপ’ ছাত্রদলের। বিগত সময়ে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া তৃণমূল পর্যন্ত কার্যক্রম চালানো সম্ভব হয়নি। ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের দাওয়াত পৌঁছাতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের কাছাকাছি ছুটে যাচ্ছেন মনপুরা উপজেলা ছাত্রদলের নেতারা।তারা জানান, প্রায় এক মাস পূর্বে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভোলার মনপুরায়  আসেন। তারা মনপুরা উপজেলার  প্রতিটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। একইসঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে খেলার সামগ্রী দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে দেয়া হচ্ছে ডাস্টবিন। রোপণ করা হচ্ছে গাছের চারাও। আর এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। একইসঙ্গে তাদের কাছে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হচ্ছে।  এদিকে ৩১ দফা কর্মসূচি নিয়ে আগেই জেলা ও নগর ছাত্রদলের সিনিয়র নেতাদের প্রশিক্ষণ দেয়া হয়। কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতারা অংশ নেন। এ প্রশিক্ষণ কর্মশালার পর মনপুরা উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের এবং  ছাত্রদলের নেতারা মাঠপর্যায়ে ৩১ দফা কর্মসূচি’র ধারণা দিতে চষে বেড়াচ্ছেন।  বিএনপি ঘোষিত এ কর্মসূচির প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে বলে মনে করছেন মনপুরা উপজেলা ছাত্রদল । ছাত্রদল নেতারা সকালের শিরোনাম কে জানিয়েছেন , প্রশিক্ষণ কর্মশালায় দু’টি কাজ একসঙ্গে হচ্ছে। এরমধ্যে একটি রয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি কী চায় সে সম্পর্কে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের মাঝে ধারণা দেয়া। অপরটি হচ্ছে ছাত্রদলকে ঢেলে সাজাতে এই কর্মসূচি ভূমিকা রাখবে। মনপুরা উপজেলা ছাত্রদলের নেতা কর্মী রা বলেন , এ কর্মসূচিকে তারা উপজেলার  প্রতিটি ওয়ার্ড ও গলিতে নিয়ে যেতে চান। এজন্য তাদের প্রস্তুতি চলছে ।৪ ইউনিয়ন এর  ১৫ টি  ওয়ার্ডে কমিটি না থাকায় নগর কমিটির উদ্যোগে সেসব ওয়ার্ডে প্রশিক্ষণের আয়োজন করার চিন্তাধারা করা হচ্ছে বলে জানান মনপুরা উপজেলা ছাত্রদলের নেতারা   । মনপুরা উপজেলা  শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কার্যক্রম চালাবে বলে জানান উপজেলা  ছাত্র দলের নেতারা । কেন্দ্রীয় টিমের সদস্যরা ৩১ দফা কর্মসূচি নিয়ে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও ধারণা দিয়েছেন। তারা চলে যাওয়ার পর এখন উপজেলা  ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচিকে বেগবান করতে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল নেতারা মাঠে কাজ শুরু করেছেন। এদিকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ও রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনপুরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। মনপুরা উপজেলা ছাত্রদলের নেতারা সভায় বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছি । তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করবে ছাত্রদল। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com