1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান পদ গ্রহণে জিয়া পরিষদ পবিপ্রবি ইউনিটের অভিনন্দন

মুশতাক আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)  জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
সংগঠনের সভাপতি মো: আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারের যৌথ  বিবৃতিতে উল্লেখ করেন, তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে।
বিবৃতিতে বলা হয়েছে, তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।
 বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বাধীনতা, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন, কৃষি আধুনিকায়ন, শিল্পায়ন, মানবসম্পদ গঠন এবং যুব সমাজের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান গুরুত্বপূর্ণ হবে।
জিয়া পরিষদ পবিপ্রবি ইউনিট বিশ্বাস প্রকাশ করেছে যে, তারেক রহমান স্বৈরাচার ও ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ গঠনে অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা কাজে লাগিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com