1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

তারেক রহমান আসছে, মা-মাটি ডাকছে, এমন বিভিন্ন শ্লোগানে কেন্দুয়ায় আনন্দ মিছিল

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
তারেক রহমান আসছে, মা-মাটি ডাকছে,
তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে– এমন বিভিন্ন শ্লোগানে উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞার নেতৃত্বে নেত্রকোণার কেন্দুয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়কে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ।
পরে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয় ।
উক্ত আলোচনা সভায় বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরেন । তাছাড়া তাঁর/নেতার আগমনে সারা দেশের মতো কেন্দুয়াবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস -উদ্দীপনা, এই সুযোগে যেনো কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান , উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আতাউর রহমান কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ আব্দুর রহমান ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন বলে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com