1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

থামছেনা অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানী

মোতাহার হোসেন, মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে থামছেনা অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানী করছে গ্রামবাসীদের। রংপুরের মিঠাপুকুরে দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।

বাধা নিষেধ ও অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। ফলে পরিবেশ বিপর্যয়সহ অপুরনীয় ক্ষতির
মুখে পড়ছেন এলাকাবাসী। ঘটনাটি মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নের লাটকৃষ্ণপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ এবং সরেজমিনে গিয়ে দেখা যায়, লাটকৃষ্ণপুর গ্রামে শাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে প্রায় ২ বৎসর যাবৎ পাকা রাস্তা স্কুল মসজিদ বসতবাড়ী ও আবাদী মাঠ সংলগ্নস্থানে ড্রেজার
মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এরফলে বিরুপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে সেখানে। ইতোমধ্যে এলাকার অনেক পুকুরে দেখা দিয়েছে ভাঙ্গন, বসতবাড়ীতে ফাটলসহ আবাদী জমিতে পড়েছে নানা প্রভাব। কিছুদিন আগে (৩ আগষ্ট) এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্যাম্যমান আদালতের মাধ্যমে বালু উত্তোলনকারী শাহিদুল ইসলামের এক লক্ষ টাকা জরিমানা ও তাকে এক মাসের কারাদন্ড দেন।

ভ্যাম্যমান আদালতের দেয়া সাজা ভোগ করে ফিরে আসার পর অভিযুক্ত বালু খেকো শাহিদুল ইসলাম তার দলবল নিয়ে আবারো আগের মত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে চালাচ্ছেন বালু উত্তোলন। পাশাপাশি মামলা দিয়ে ৯ জন নীরিহ গ্রামবাসীকে হয়রানী করছেন বলে অভিযোগ করেন গ্রাবাসীরা।

বালু খেকো শাহিদুল ইসলামের দেয়া মামলায় হয়রানীর শিকার গ্রামবাসীরা হলেনঃ আঃ রউফের পুত্র আফজাল মিয়া, আফজাল মিয়ার পুত্র সবুজ মিয়া, মতিয়ার রহমানের পুত্র রিপন মিয়া, মজিবর রহমানের পুত্র মাবুদ মিয়া, ফছির উদ্দিনের পুত্র দুদু মিয়া, সেকেন্দার আলীর পুত্র রেজাউল ইসলাম, আতোয়ার রহমানের পুত্র রাশেদ মিয়া, জাফর আলীর পুত্র রুহুল আমিন মাষ্টার ও চৌধুরী মিয়া।

বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলনকারী শাহিদুল ইসলামের হুমকির মুখে গ্রামবাসীরা কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না। তারা এব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com