1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে গুলি : সন্ত্রাসী মোশা গ্রেপ্তার

ইবান আহমেদ সামির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সাভারে চাঁদার দাবিতে থার্টিফার্স্ট নাইটে রমজান আলী (৪৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।শনিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।এর আগে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তার মোশারফ হোসেন মোশা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, রমজান আলী র্দীঘদিন যাবত সাভারের হেমায়েতপুর এলাকা ব্যবসা করে আসছেন। সেই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী মোশা চাঁদা দাবি করে। কিন্তু ব্যবসায়ী রমজান দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে অপহরণ করে। পরে হেমায়েতপুরের গ্রিন সিটি এলাকায় ব্যবসায়ীকে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে ও মোশা হাতে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীকে ডান পায়ে গুলি করে।এ ঘটনায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, থার্টিফাস্টের রাতে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে তুলে নিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com