দিবাগত রাত আনুমানিক ২ টায় কুতুবদিয়া উপজেলার দক্ষিণ মগডেইল এলাকায় একটি মুদি দোকানে আগুন লেগে দোকানের যাবতীয় মালামাল পুড়ে গেছে। সকালে সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী মোঃ শাহজাহানের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে আগুনের লেলিহান শিখায় এবং দোকাদার আবুল হোসেনের আত্নচিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি উল্লেখিত মুদি কাম চায়ের দোকান আগুনে জ্বলছে এবং আমরা স্থানীয় জনগন সবাই মিলে যৌথ প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।
কিভাবে বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে দোকানী বলেন,, তিনি রাত আনুমানিক ১২ টার দিকে দোকান বন্ধ করে প্রয়োজনীয় কাজ- কর্ম সেরে প্রতিরাতের মত ঘুমাতে যান হঠাৎ আমার শরীরে আগুনের প্রতাপের মত গরম অনুভূত হলে চোখ মেলে দেখি আমার দোকানে উত্তর – পূর্ব কোণায় আগুন লেগেছে। আমি আগুন- আগুন বলে চিৎকার করতে থাকলে আমার দোকানের জায়গার মালিক মফিজ চাচা লোকজন নিয়ে এসে দোকানে প্রবেশ করে আমাকে উদ্ধার করে এবং সকলের দোয়া ও সন্মিলিত প্রচেষ্টায় প্রায় ঘন্টাখানিকের ভিতর আগুন নিভাতে সক্ষম হই। দোকানীর দাবী,৷ কেউ হিংসারবসিভূত হয়ে দুশমনি করে আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছেন। ক্ষয় – ক্ষতি প্রসঙ্গে বলতে গিয়ে আবুল হোসেন বলেন, টিভি- ফ্রীজসহ প্রায় ৬ লক্ষাধিিক টাকার মালামালের ক্ষতি হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবুল কালামকে তার মুঠো ফোনে কল দিয়ে দোকানদার বিষয়টি অবিহিত করলে তিনি দেশের বাইরে থাকায় আসতে পারছেন না বলে জানান এবং থানায় অজ্ঞাত নামে একটি জিডি কারার পরামর্শ দেন এবং তিনি কাল- পরশুর দিকে দেশে আসলে একটি সুরাহার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।