1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই ৯ নারীকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে: মির্জা ফখরুল আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে

দিনাজপুরের ফুলবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে মোঃ আমিনুল ইসলাম মন্ডলের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে মোঃ আমিনুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে মোঃ আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির গনিপুর গ্রামের মোঃ মোজাহার আলীর পুত্র এ্যাড. মোঃ সফিউল ইসলাম (৩২) গংরা জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বের সত্রুতার জের ধরে।গত  ১৭/১০/২০২৪ইং তারিখে গভীর রাত্রীতে ৩ একর জমির ধান ক্ষেতে আগাছা নাশক বিশ স্প্রে করে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।এই ঘটনায় ৮জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় গত ১৯/১০/২০২৪ইং তারিখে একটি লিখিত অভিযোগ করি। গত ২০/১০/২০২৪ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এ্যাড. মোঃ সফিউল ইসলাম, নিজে বাঁচার জন্য নিজেই ষড়যন্ত্র করে বাড়ী পোড়ানো ও মারপিটের অভিযোগ এনে গত ২৪/১০/২০২৪ইং তারিখে ২৪জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।১৮/১০/২০২৪ইং তারিখে জমিতে গিয়ে দেখি জমির ধান হলুদ হয়ে গেছে। স্থানীয় লোককে জিজ্ঞাসা করলে তারা বলে তোমাদের প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে ধান ক্ষেত পুড়ে দেয়।এই ঘটনায় প্রতিপক্ষ সফিউল ইসলাম গংরা প্রতিনিয়ত আমার পরিবার ও এলাকাবাসীকে বিভিন্ন ভাবে হুমকি। সম্মেলনে উপস্থিত ছিলেন, গনিপুর গ্রামের মোঃ খাজের মোল্লা, মোছাঃ মুরশিদা বেগম, মোঃ শাহিন, মোঃ কদরজ্জামান, মোঃ ইমরান সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় সংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে প্রকৃত ঘটনা তুলে ধরেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com