1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যা মামলা: দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি আরজেএফ এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এবং ওসির সৌজন্য সাক্ষাৎ। বকশীগঞ্জে স্কুল এন্ড কলেজে নিয়মবহির্ভূত ছুটির অভিযোগ, সরেজমিনে মিললো বন্ধ প্রতিষ্ঠান নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​মে মানেই কি তবে আতঙ্ক? কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই এক শিক্ষকে কয়েক বছর ধরে চলছে বিদ্যালয়, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

দিনাজপুরে বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

Irfan Khan
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি টাকা নিয়ে শিক্ষক নিয়োগ ও অনুদানের টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছে এলাকাবাসী বিএনপির নেতাকর্মীরা।
সকাল ১১ টায় ৭নং বিজয় স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ও ম্যানেজিং কমিটির  সভাপতি মোঃ কামরুজ্জামান ফ্যাসিস সরকারের অনুসারী তারা গত ১৫ বছরে এই স্কুল ও কলেজটিকে আওয়ামী অফিসে পরিণত করেছিল। তাদের দুর্নীতি ধরা পড়লেও কেউ মুখ খুলে কথা বলতে পারতো না।  তারা গত ১৫ বছরে নিয়োগ বাণিজ্য করে কয়েক কোটি টাকা উপার্জন করেছেন। বক্তারা আরো অভিযোগ করে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান বিজোড়া ইউনিয়নের না হয়েও নিজের প্রভাব খাটিয়ে তিনি এই স্কুলের সভাপতি হয়েছেন।এদিকে অধ্যক্ষ মোস্তফা কামাল বকুলের বিরুদ্ধে দুটি মামলা থাকলেও প্রশাসন তাকে গ্রেফতার না করায় পুলিশ  প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, অতি শীঘ্রই যদি তাদের গ্রেফতার করা না হয়, তবে তারা আরো  কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার হুশিয়ারি দেন।
ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বিরল থানা মৎস্যজীবী দলের সভাপতি  শহিদুল ইসলাম শহীদ, ৭ নং হিজড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন, খাদিমুল হক,আনোয়ার হোসেন, ফয়জুর রহমান প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com