1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

দিনাজপুর ৫ আসনে অবশেষে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক।

মোঃ আশরাফুল আলম 
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
 জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৫ আসনে ত্রিমুখী লড়াইয়ে অবশেষে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী(বিএনপি’র বিদ্রোহী)এ জেড এম রেজওয়ানুল হক।
তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি মোট ভোট পেয়েছেন ১,১৩,৬৫০।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী
এনসিপি’র ডা.আব্দুল আহাদ শাপলা কলি প্রতীকে ১,০৮,৯৪৮ ভোট পেয়ে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় অবস্থানে তিনি।
আপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ধানের শীষে ৯৫,১৫৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ভোট গ্রহণ শেষে সকল কেন্দ্রের ফলাফল এক করে রাত্রি ১১টার পর এই ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল করেছে।
এ বিষয়ে রেজওয়ানুল হকের সমর্থক সাহাজুল ইসলাম জানান, রেজওয়ানুল হক দীর্ঘ ৩০ বছর এই অঞ্চলে বিএনপিকে আগলে রেখেছেন।কিন্তু বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় এই এলাকার মানুষ ভালোবেসে হক সাহেবকে বিজয়ী করেছে।
বিজয় প্রসঙ্গে রেজওয়ানুল হক জানিয়েছেন,এই বিজয় সাধারণ মানুষের বিজয়-জনগণের বিজয়। আমি আমার এলাকার সাধারণ মানুষদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ করেছি।প্রকৃতপক্ষে সাধারণ মানুষরাই আসলে বিজয়ী হয়েছে।আগামীতে ইনশাআল্লাহ আমি সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনী অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com