দীর্ঘ বছর পর ফকিরের বাজার বণিক সমিতির এডহক কমিটি গঠন ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা, দ্রুত নির্বাচনের দাবি

 
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ৭ নং রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার বণিক সমিতিতে দীর্ঘ বছর পর ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের মধ্য দিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ও নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
গঠিত এডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক তাং এবং সদস্য সচিব (যুগ্ম আহ্বায়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন ফকির নজরুল ইসলাম বাবুল।
ব্যবসায়ীরা আশা করছেন, নতুন কমিটির উদ্যোগে বাজারের শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
দীর্ঘদিন পর কমিটি গঠনের এ উদ্যোগকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রত্যাশা, এডহক কমিটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে ব্যবসায়ীদের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ বণিক সমিতি গঠনের পথ সুগম করবে।
এখন ব্যবসায়ীদের প্রত্যাশা—স্বচ্ছতা, জবাবদিহি ও সবার অংশগ্রহণের মাধ্যমে ফকিরের বাজার বণিক সমিতি আরও গতিশীল হয়ে উঠবে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top