ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ

  
ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ
ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরকান্দা কুমার নদের ওপর নির্মিত ব্রিজ এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বনির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। 
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ এবং পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু। 
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক, নগরকান্দা উপজেলা যুবদল। মোহাম্মদ হেমায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক, নগরকান্দা উপজেলা যুবদল এবং সদস্য সচিব, চরযশোরদী ইউনিয়ন যুবদল। মোঃ সোহেল সরদার, সদস্য, নগরকান্দা উপজেলা যুবদল। মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক, সদস্য, নগরকান্দা উপজেলা যুবদল। মোহাম্মদ কামরুজ্জামান মুন্সী, সদস্য, নগরকান্দা উপজেলা যুবদল এবং যুবদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফারুক হোসেন যুবদল
আয়োজনে: নগরকান্দা উপজেলা যুবদল।
বিপুলসংখ্যক নেতাকর্মী।
র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানা

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top