চট্টগ্রাম চান্দগাঁ থানার অন্তর্ভুক্ত, বিসিক শিল্প এলাকায় অবস্থিত “মোস্তফা গার্মেন্টস”গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় গার্মেন্টস ডিউটি চলাকালীন ভিতর থেকে ছুটে আসে কান্নার আওয়াজ। গার্মেন্টসের পাশে থাকা লোকজন ছুটে যান ঘটনাস্থলে। সেখানে গিয়ে দেখতে ফেলেন এক নজিরবিহীন চিত্র! দুই শতাধিক শ্রমিক প্রায় সকলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থল থেকে দ্রুত তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যান প্রতিবেশী এবং স্বজনরা।
পার্শ্ববর্তী গার্মেন্টস শ্রমিকরা এবং ফ্যাক্টরির সামনে থাকা লোকের কাছে থেকে জানতে পারি এই রকম ঘটনা তার আগেও প্রায় কয়েকবার ঘটেছে। অনেক দিন যাবৎ বন্ধ থাকা ফ্লোরের কাজ করতে গেলেই এই রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে মনে করেন এটা জ্বীনদের কারণে এমন ঘটনা ঘটে থাকে। তবে তাতে কোনো কার্যকরী পদক্ষেপ নেননি গার্মেন্টস মালিক পক্ষ। আতংক ও ভয়ের মাঝেও কাজ করে যেতে হয় সেই গার্মেন্টস শ্রমিকদের।তবে আজকের ঘটনাটি ঘটে বেশ বড় ভাবে। এখন কি পদক্ষেপ নিবে মালিক পক্ষ?