1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

দুর্গাপুরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা ও সিলগালা ২

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মোট পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারের অভিযান পরিচালনা করে দুটি সিলগালা ও দুটিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তাঞ্জলিরুল ইসলাম রায়হান।

জানা গেছে, অভিযান পরিচালনার সময়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শস্য ডায়াগনস্টিক সেন্টার ও আফরোজ ডিজি ল্যাব সিলগালা করে বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া অব্যবস্থার কারণে বিরিশিরির নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও বুশরা ডেন্টাল কেয়ারকে তিন হাজার টাকা মোট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে প্রয়োজনীয় সকল কাগজপত্র তলব করা হয় জিবিসি ব্রডব্যাংকস ক্লিনিক ও নার্সিং হোমকে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তাঞ্জলিরুল ইসলাম রায়হান জানান, সারা দেশে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই দুর্গাপুরে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সামনের দিনগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com