1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২২০ বার পড়া হয়েছে

’’অঞ্জলী লহো মোর – সঙ্গীতে’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। শনিবার বিকেলে গান, আবৃত্তি ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এ জন্মজয়ন্ত পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সন্ধালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তীর সভাপতিত্বে জাতীয় ও সাম্যের কবি কাজী নজরুলের নানা সৃষ্টি নিয়ে আলোচনা করেন, নাট্যকর্মী জুয়েল রানা, প্রধান শিক্ষক মিঠু আকঞ্জি, বাসন্তি রানী সাহা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মানেশ সাহা প্রমুখ।

অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী।

বক্তারা বলেন, যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন বিদ্রোহী কবি নজরুল ইসলাম এর প্রয়োজনীয়তা থাকবে। যতদিন সংস্কৃতি থাকবে কবি নজরুল আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য নিয়ে চর্চা করার আহবান জানানো হয়। আলোচনা শেষে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com