1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

দুর্গাপুরে ভারতীয় ‘‘আনার ফল ও চিনি’’ জব্দ আটক ২

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ পথে আনা ভারতীয় ৩৪০ টি বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় চিনি ও ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ জব্দ করেছে দুর্গাপুর থানা পুলিশ। জব্দ করা চিনির মূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ও আনার ফলের মুল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

রোববার রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চিনি সহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় জুবাইদ হোসেন (১৬) নামে কাভার্ডভ্যানের হেল্পার কে আটক করা হয়। সে  নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে।

অপরদিকে রোববার (১৭ মার্চ) রাত দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের ফল মহালে পাশের গলি রাস্তায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ সহ আলী আকবর (৬৫) নামে একজনকে আটক করে পুলিশ। সে পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর ছেলে। সোমবার (১৮ মার্চ) দুপুরে আটককৃত জুনাইদ ও আলী আকবর কে আদালতে প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও আনার ফল জব্দ সহ দুইজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com