1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুরে সড়ক সংস্কার ও নদী রক্ষা বাঁধ দ্রুত সমাপ্তের দাবিতে মানববন্ধন

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী, লক্ষীপুর, দূর্গাশ্রম, আদমপুর, শালতিপাড়া এই পাঁচ গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়কটি দ্রুত সংস্কার ও ঝানজাইল থেকে বিরিশিরি সোমেশ্বরী নদী রক্ষা বাঁধের অসমাপ্ত কাজ অতি দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে রামবাড়ী গ্রামে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা, গত ২০২০ সালের ভয়াবহ বন্যায় রামবাড়ী-লক্ষীপুর গ্রামের প্রধান সংযোগ সড়কটি  প্রায় ১২০ ফুট রাস্তা ভেঙ্গে যায়। এতে আশে পাশের ৫ টি গ্রামের  স্কুল, কলেজের শিক্ষার্থী, সহ-সাধারন মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে প্রতিবছর বন্যার সময় তীব্র স্রোতে অনেকেই আশেপাশের ঘরবাড়ি, রাস্তা ভাঙ্গনের কবলে পরেছে। এতে নষ্ট হচ্ছে ফসলের আবাদযোগ্য কৃষি জমি। অপরদিকে বিরিশিরি হতে ঝানজাইল বাজার পর্যন্ত নদী রক্ষা বাধঁটির অসমাপ্ত কাজ রয়ে গেছে তাই দ্রুত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করা সহ মানুষের দুর্ভোগ কামাতে রাস্তাটি সংস্কার করার দাবী জানান। সেইসাথে উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ স্থানীয় সংসদ সদস্য’র দৃষ্টি কামনা করেন এলাকাবাসীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষক আঃ আজিজ খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারাব উদ্দিন খান, মাদরাসা শিক্ষক আমিরুল ইসলাম, রামবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিল্লুর রহমান রাব্বী, শিক্ষার্থী হাবিবুর রহমান, শহিদুল ইসলাম কাওসার খান, মোঃ রুক্কু মিয়া প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com