1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

দুর্গাপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারী দুপুরে দুর্গাপুর পৌর শহরে কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর চত্বরে এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত।

সম্মেলন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে, প্রথম অধিবেশনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,  সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল, সাবেক ছাত্র নেতা শামসুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, উপজেলা ছাত্র ইউনিয়ন কমিটির নেতা নুর আলম খান, কবিরুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com