1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না

দূর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদ সহ ১টি ট্রাক আটক।

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদ সহ ১টি ট্রাক আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (০৮-১২_২০২৩ইং) দিবাগত রাত ২টার সময় দুর্গাপুর থানা পুলিশের মাদক অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ঝিগাতলা বাজারের পাশে সুমন মার্কেটগামী রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর রাখা একটি ড্রাম ট্রাকে অভিযান করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। ড্রাম ট্রাকটিতে তল্লাশি করে ট্রাকের বডির ভিতর হইতে ৫টি পাটের (চটের) বস্তার ভিতর ভারতীয় তৈরি ১০৬ বোতল মদ উদ্ধার সহ চোরাচালানের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকটি জব্দ করে দুর্গাপুর থানা পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ লিটন মিয়া জানান,১০৬ বোতল ভারতীয় মাদক ও একটি ট্রাক জব্দ করেছি কিন্তুু কোন আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপার এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি)/২৫-ডি একটি মামলা রুজু করা হয়য়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com