1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত

আনন্দ রায়
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত হয়েছে। গাজীপুর ও আশপাশের জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা এ জামাতে অংশ নেন। আজকের জামাতে ৪০ লাখ মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইজতেমা র্কতৃপক্ষ৷শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
শুক্রবার দুপুর ১টায় জুমার নামাজের আজান হয়। ১টা ৩৬ মিনিটে খুৎবা শুরু হয়। ১টা ৪৬ মিনিটে নামাজ পড়ানো শুরু করেন মাওলানা জুবায়ের। ইজতেমা ময়দানের ১৬০ একর জায়গা ছাপিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপড়া রোড, তুরাগ নদীর দুই পার, উত্তরা, ময়দান সংলগ্ন বিভিন্ন বাসার ছাদসহ আশপাশের বিভিন্ন এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায় মুসল্লি দিয়ে। দেশের লাখ লাখ মুসল্লি ছাড়াও ৪৭টি দেশ থেকে আসা ২ হাজারের বেশি মুসল্লি অংশ নেন নামাজে। নামাজ শেষে ইজতেমায় আসা মুসল্লিরা ময়দানে অবস্থান নেন। আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিরা পায়ে হেঁটে ময়দান থেকে চলে যান৷ অতিরিক্ত মানুষের ফলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় পুরো এলাকায়। ইজতেমা ময়দানের আশপাশে কিছু জায়গায় নারীদেরও নামাজ পড়তে দেখা যায়।
আসরের নামাজের পর বয়ান করছেন মাওলানা যুবায়ের। মাগরিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com