1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

দেশের সকল সাংবাদিকদের আইনসঙ্গত অধিকার বাস্তবায়নে প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার

আহম্মদ আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে
 দেশের সকল সাংবাদিকদের আইনসঙ্গত অধিকার বাস্তবায়নে প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার। আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে।
   আমাদের দেশে অন্যান্য পেশাজীবীদের বেতন-ভাতা বাড়লেও সাংবাদিকদের বেতন-ভাতা বর্তমান বাজারের তুলনায় অনেক কম ও অনিয়মিত।
অন্যান্য সুযোগ-সুবিধাতেও সাংবাদিকরা পিছিয়ে আছেন, সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতি থাকলেও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট অনেকের অনীহা দেখা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের উপর  হামলা মামলা হয়রানি সহ শোষণ-বঞ্চনার শিকার হচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়গুলো জানলেও এসব ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই প্রেক্ষাপটে মে দিবসের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে নেতৃবৃন্দ সাংবাদিকদের সকল আইনসঙ্গত অধিকার বাস্তবায়নে আন্তরিক হওয়ার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
এখনও গণমাধ্যমে অনৈতিক ও আইন বহির্ভূতভাবে ছাঁটাই করা হচ্ছে। অবিলম্বে ছাঁটাই বন্ধ ও সাংবাদিকদের পাওনা টাকা দ্রুত পরিশোধের দাবি জানাই।
আজ মহান মে দিবস-বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com