1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেহ উদ্ধারের পরের দিনই রক্তাক্ত ছুরি ও মস্তক উদ্ধার!

সুমন চন্দ্র রায়
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মস্তক বিহীন মরদেহ উদ্ধারের পরের দিনেই পাশাপাশি জায়গা থেকে রক্তাক্ত ছুরি ও মাথা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মানিকুল ইসলাম (২৫) এক ভ্যান চালকের মস্তক বিহীন দেহ উদ্ধার করে পুলিশ।
শুরুতেই মরদেহটি শনাক্ত করতে না পারলেও পরবর্তীতে তার পড়নের পোশাক ও স্যান্ডেল দেখেই তার পরিবারের লোকজন শনাক্ত করে। মরদেহটি উদ্ধারের পর  রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করা হয়। এরপর ২০ জানুয়ারি শনিবার সকালে যে এলাকাটিতে মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়েছিল তার পাশ থেকেই রক্তাক্ত ছুরি ও মস্তক দেখলে  পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।
নিহত যুবক হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়ন এর সিংগিমারি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। এই ঘটনার পিছনে একটি ভ্যান চুরির কথা বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে। কয়েকদিন আগে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে আবুল কাশেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়ে যায়।সেই ঘটনায় মানিকুলকে সন্দেহীত ভাবে দোষারোপ করা হচ্ছিল।এরপর থেকে মানিকুল নিখোঁজ ছিলো। নিহতের পরিবার বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডির একটি তদন্ত কমিটি অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com