1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত ট্যালেন্টফুল বৃত্তিতে ঈশ্বরগঞ্জের নাবিলা প্রথম—পরিশ্রমের নীরব বিজয় লক্ষ্মীপুর-এ গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা নতুন সেতু দাঁড়িয়ে, মৃত্যু ঝুঁকিতে প্রতিদিন পারাপার—গাফিলতি ঈশ্বরগঞ্জ-এর নিত্যসঙ্গী

“ধনী গরীব একসাথে জীবন কাটুক ঈদ আনন্দে” শিরোনামে মানবিক আনিস

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে
কুমিল্লা মুরাদনগর উপজেলার, বাঙ্গরা বাজার থানাধীন ২২ নং টনকি ইউনিয়নের চৌনপুর গ্রামের কৃতি সন্তান আনিসুর রহমান, ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের ব্যনারে নৌকা প্রতীক নিয়ে ২২ নং টনকি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিচয়ে নিজেকে আত্মপ্রকাশ করেন,নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কাছে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে জান তিনি,এই হেরে যাওয়াই ছিলো তার জীবনের সবচেয়ে বড়ো জয়।নির্বাচনে নিজেকে বিজয়ী করতে ২২ টনকি ইউনিয়নের প্রতিটা ভোটারদের বাড়ি বাড়ি  যেতে হয়েছে আমার,সেই সুবাদে ধনী,গরীব,অসহায়,অবহেলিত,দরিদ্র পরিবারের মানুষ গুলো কেমন আছেন তা নিজের চোখে দেখতে পেরেছি এবং তাদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে প্রয়োজন কি তা জানতে পেরেছি,সবশেষে আমার করনীয় কি তা বুঝতে পেরেছি।হয়তো নির্বাচনে না আসলে আমার ইউনিয়নের এই অন্ধকারে থাকা গল্পটি,আমার মাঝে অন্ধকারই হয়ে থাকতো।
সমাজের ধনী মানুষ গুলোর পাশাপাশি অবহেলিত,অসহায়, হতদরিদ্র পরিবারের মানুষ গুলোর জীবন কতটা কষ্টের হয় তা নিজচোখে না দেখলে কখনো কারো বুঝার সাধ্য নাই,সমাজে এতো নামীদামী ধনী ব্যাক্তী থাকার সত্যেও তাদের পাশে এসে দাঁড়ানোর মতো কেউ নেই,সেই থেকে মানবতার সেবায় শুরু হয় আনিসুর রহমানের নতুন পথচলা,তিনি বলেন এই পৃথিবীতে অসহায়,দরিদ্র,অবহেলিত মানুষ গুলোর সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে পাশে থেকে মানবিক সেবা দেওয়ার মতো সুখ-শান্তি,আনন্দেরমতো দ্বিতীয় একটা নেই,তাই আনিসুর রহমান বলেন নির্বাচনে হেরে যাওয়াটাকে আমি মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড়ো বিজয়,সবার কাছে এখন তার পরিচয় “মানবতার ফেরিওয়ালা” আবার কারু কাছে মানবিক আনিস,আবার কেউ কেউ বলেন গরীব দুঃখী মানুষের মাথার ছাতা।
প্রতিবারের নেয় এইবারো “ধনী গরীব একসাথে জীবন কাটুক ঈদ আনন্দে” শিরোনামে ০৬/০৪/২০২৪ ইং শনিবার ২২ নং টনকি ইউনিয়নের সর্বস্তরের অসহায়, দরিদ্র পরিবারের সদস্যেদের মাঝে (৫ লাখ টাকা ৪০০ জনকে) নগদ অর্থ প্রদান করেন।
এছাড়াও যেকোনো সেবামূলক কার্যক্রমে আনিসুর রহমান থাকেন সবার আগে,বর্তমানে সমাজের মাঝে আনিসুর রহমান নয়,তার পরিচয় হলো মানবতার ফেরিওয়ালা আনিসুর রহমান, আবার কেউ কেউ বলে গরীব দুঃখী মানুষের বন্ধু মানবিক আনিস।
মানবিক সেবামূলক কার্যক্রম কতোদিন চলবে,এমন এক প্রশ্নের উত্তরে ২২ নং টনকি ইউনিয়ন বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়ে তিনি বলেন মহান সৃষ্টি কর্তা যদি সহায় থাকেন শেষ বিদায়ের আগপর্যন্ত আমার এই কার্যক্রম চালিয়ে যাবো।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা আছে কি এমন এক প্রশ্নের উত্তরে আনিসুর রহমান বলেন,আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেই তাদের কথা যাদের কাছে আমি মানবিক আনিস,যারা আমাকে বলেন মানবতার ফেরিওয়ালা,অপেক্ষা করুন সময়সাপেক্ষ এই প্রশ্নের উত্তর দিবে তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com