1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

ধর্ম যার যার আইন তার তার

এম,এ,মান্নান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

গনতন্ত্র যখন সরকার কে স্বৈরাচার জন্ম দিচ্ছে,তখন ধর্মতন্ত্রই একমাত্র মুক্তির পথ।এ বিষয়ে সংবাদকর্মী আলহাজ্ব কাজী শামসুল আলমের জানতে চাইলে বলেন,আমি সকল শ্রেনী পেশার বিদ্বান ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমার এ লিখা সুন্দর ভাবে পড়ে মতামত প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছিঃসরকার ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে রাজতন্ত্র,সমাজ তন্ত্র, অভিজাত তন্ত্র যখন মানুষকে স্বাধীনতা দিতে এবং ক্ষমতাসীনদের অপব্যবহারের লাগাম টানতে ব্যর্থ হয়েছে তখনই গনতন্ত্রের প্রবর্তন ঘটে। কিন্তু গনতন্ত্র ও বর্তমানে নিছক ক্ষমতাসীনদের স্বৈরাচারে পরিনত করার হাতিয়ার হয়ে উঠেছে।

মনে করা হয়েছিল গনতন্ত্র মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। বরং ধর্মের আইন গুলো অগ্রাহ্য করে যখন ব্যক্তির মন গড়া আইন তৈরি হয়েছে তখনই ধর্মীয় মৌলবাদের জন্ম দিয়েছে। সংবিধানে আইন গুলো সংযোজন বিয়োজন করে বিভিন্ন সরকার বিভিন্ন সময় নিজ স্বার্থে ব্যবহার করেছে।তাই সরকারের এ ব্যবস্থা অব্যাহত থাকলে আগামী দিন গুলোতে গনতন্ত্র আরও বিভৎস রূপ ধারণ করবে যা জনগণের পক্ষে একেবারে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে।তাই বর্তমান সরকার ব্যবস্থায় গনতন্ত্রের বিপরীতে অন্য কোনো উপায় অবলম্বন করা অত্যাবশ্যক।

আমি গনতন্ত্রের বিপরীতে ধর্মীয় তন্ত্রের মাধ্যমে সরকার ব্যবস্থা প্রবর্তনের জোর দাবি জানাচ্ছি।এ ব্যবস্থায় ধর্ম গুলোই সকল ক্ষমতার অধিকারী।একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ স্ব স্ব ধর্মের আইন দ্বারা শাসিত হবে অর্থাৎ জার ধর্ম তার আইন।এ ব্যবস্থা প্রবর্তন হলে মানুষ নিজ নিজ ধর্মের আইন দ্বারা পরিচালিত হলে মৌলবাদ জঙ্গিবাদ জন্ম নেয়ার সম্ভাবনা ও থাকবেনা। ধর্মের আইন সরকার পরিবর্তন পরিমার্জিন করতে সক্ষম হবেনা। নিজ ধর্মের আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল থাকায় দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com