1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ছাইদুল ইসলাম 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাটে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা  প্রশাসন ও ধামইরহাট  দুর্নীতি দমন কমিশন (দুদক) মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার  ৯ ডিসেম্বর  সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান অতিথি  প্রশান্ত চক্রবর্তী । পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুদক ধামইরহাট শাখার সভাপতি মো,হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান  সরদার এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী ,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান সহ সভাপতি মো,ফরিদুজ্জামান,সহ সভাপতি এম এ হোসাইন,সদস্য মো,লুৎফর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, রোভার স্কাউটস ও শিক্ষার্থীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, আশীষ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা সমাজসেবা মো,ফসিউল ইসলাম , ধামইরহাট ওয়াল্ড ভিশন কর্মকর্তা মানুয়েল হাঁসদা,ধামইরহাট দুদক সদস্য নাদিরা পারভীন, শাম্মি আকতার সহ  অন্যান্য অতিথিরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com