1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন প্রস্তুতি সভা

Md Jake Ullah
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

গতকাল (২৩ জুন) মোঃ আব্দুল হামিদ সরকার (ঝড়ু) এর সভাপতিত্বে ফেরদৌস জামান মুকুল সঞ্চালনায় এর ধামাইনগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়।

এতে অনেকের মাঝে উপস্থিত ছিলেন, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সভাপতি প্রার্থী মোঃ কাজীমুদ্দীন কাজী,  প্রবীণ নেতা মোঃ আবুল হোসেন,  মোঃ ইমতিয়াজ মাহমুদ খোকন, মোঃ আব্দুল বারেক মেম্বার , মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলম মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মলিন চন্দ্র মাহাতো, সাদিকুল ইসলাম,  মোঃ রাজিব সরকার, সুভাষ চন্দ্র মাহাতো ও আবুল কালাম প্রমূখ।
ফেরদৌস জামান মুকুল বলেন ——ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে লুটেপুটে খেয়েছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এখান থেকে দেশকে অর্থনৈতিক স্বনির্ভর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  দলীয় শৃঙ্খলা ফিরে আনতে হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী কাউন্সিলে ত্যাগী এবং যোগ্য নেতৃত্ব আসতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বক্তারা বলেন, এই প্রস্তুতি সভার মাধ্যমে  প্রমাম করতে হবে শুধু দলীয় পদ পদবি নয়, দলের প্রয়োজনে এবং জনাব তারেক রহমানের  ডাকে আগেও যেমন রাজপথে সামনে থেকে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি ভাবিষ্যতেও সেই ভাবেই মাঠে থাকতে চাই ইনশাআল্লাহ । আর এবারের প্রস্তুতি   কমিটি গঠন ধামাইনগর ইউনিয়ন বিএনপির জন্য একটি পরীক্ষা বলেই মনে করেন। বক্তারা বলেন যাতে কোন বহিরাগত, নব্ব্য আওয়ামী লীগের কোন ব্যক্তি সদস্য হতে না পারে। আমাদের মনে রাখতে হবে যাতে কোন প্রবীণ, কারাবরণ , নির্যাতিত, বা কোন বৃহত্তর অংশ বাদ না পড়ে । বিগত কমিটির মতো প্রহসনমূলক না হয়। আমাদের প্রমাণ করতে হবে আগের যেকোনো সময়ের তুলনায় এখন ইউনিয়ন বিএনপির  প্রস্তুতি  কমিটি অনেক  শক্তি সালি যেখানে প্রবীণ নবীন নেতা কর্মীদের সমন্বয় রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com