1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে আনা ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে আনা সরকারি ৩০কেজি ওজনের ৪০টি চালের বস্তা যমুনা নদীর ঘাটপাড় এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ঘাট পাড় এলাকা থেকে কালোবাজারে পাচারের উদ্দেশ্য আনা এ চালগুলো পুলিশ উদ্ধার করে।

জানা যায়, বুধবার সকালে নৌকাযোগে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাস রাজবাড়ি ইউনিয়নের চর এলাকা থেকে সরকারি ৩০ কেজি ওজনের ৪০টি চালের বস্তা ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ঘাটে আসে। পাচারকারী চক্রের সদস্যরা সেই বস্তাগুলো নৌকা থেকে নামিয়ে অন্যত্রে কালোবাজারে পাচারের উদ্দেশ্য একটি ভটভটিতে উঠাতে থাকে। সময় কালোবাজারে পাচারকারীদের অস্বাভাবিক আচরণের কারণে স্থানীয় ব্যাক্তিদের সন্দেহ হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা বুঝতে পারে স্থানীয়রা চাল পাচারের বিষয়টি টের পেয়ে গেছে। একপর্যায়ে কালোবাজারে চাল পাচারকারি চক্রের সদস্যরা ৪০ বস্তা সরকারি চাল যমুনা নদীর ঘাটে রেখেই সেখান থেকে কৌশলে সটকে পড়ে। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার সময় সরকারি চাল কালোবাজারে পাচারকারী চক্রের সদস্যরা আগেই সটকে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালোবাজারে পাচারের উদ্দেশ্য আনা সরকারি ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালোবাজারে পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com