1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নকল সোনা দিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, দুই নারীসহ গ্রেফতার-৩

রিয়াজ ফরাজি(
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে
ভোলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নকল সোনা দিয়ে প্রতারণার অভিযোগে এক পুরুষসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে নকল তামার সোনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যাওয়ার সময় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ তাদের কাছ থেকে ৮ জোড়া তামার নকল সোনার গয়না, ৫২ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করে।ওসি আরও জানান, প্রাইভেটকার নিয়ে এই প্রতারক  চক্র দেশের বিভিন্ন জায়গায় নকল সোনা দিয়ে প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com