1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার বটিয়াঘাটা সাবরেজিস্ট্রি অফিসের অফিস সরকারি’র বিদায় সংবর্ধনা কালীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ বিক্রয়ের দোকান উদ্বোধন হরিনাকুন্ডু উপজেলা পেয়াজ রসুনের বাম্পার ফলন গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চার দশক ধরে মন্ত্রীহীন জনপদ, উন্নয়ন বঞ্চনার দীর্ঘশ্বাস নড়াইলে গৃহবধূ সন্তানসহ নিখোঁজ, তিন মাসেও মেলেনি সন্ধান বাগাতিপাড়ায় ফিলোন ফিডস এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চিরিরবন্দরে বাসচাপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী নিহত, ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ দুর্নীতির অভিযোগে থমকে থাকা বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউট নির্মাণকাজ পুনরায় শুরু নালিতাবাড়ী তে দেশ বুলেটিন সংবাদ কর্মীর জীবন হুমকির মুখে, এলাকার মাদক ব্যবসায়ী দের জন্য

নড়াইলে গৃহবধূ সন্তানসহ নিখোঁজ, তিন মাসেও মেলেনি সন্ধান

এস এম হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
নড়াইলে এক গৃহবধূ তার এক বছর বয়সী শিশুসন্তানসহ প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় স্বামী চরম উদ্বেগ ও হতাশায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ গৃহবধূর নাম মৌসুমী খানম। তার একমাত্র ছেলে তাজ  শেখের বয়স এক বছর। স্বামী শহীদুল্লাহ শেখ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শহীদুল্লাহ শেখ বৃহস্পতিবার দুপুরে জানান, একটি মামলায় কারাবন্দি থাকাকালে তার স্ত্রী ধর্ষণের শিকার হন। পরে তিনি জামিনে মুক্তি পেলে মৌসুমী খানম নিজেই বাদী হয়ে নড়াইল আদালতে শহীদুল্লাহর চাচাতো ভাই ইয়ামিন শেখের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ইয়ামিন শেখ তাদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
হুমকির মুখে নিরাপত্তার কারণে তারা খুলনায় গিয়ে আত্মগোপনে থাকেন। তবে সেখান থেকেই হঠাৎ করে মৌসুমী খানম ও তার শিশুসন্তানসহ নিখোঁজ হন। এরপর থেকে প্রায় তিন মাস ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্ত্রী ও সন্তানের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য না পেয়ে শহীদুল্লাহ শেখ মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি দাবি করেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ গ্রহণ করা হয়নি।
শহীদুল্লাহ শেখ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত তার স্ত্রী ও সন্তানকে খুঁজে পাওয়া যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com