1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের মতবিনিময় ও উপকরণ প্রদান

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দের সাথে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ই জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমান। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম ক্যাম্প কমান্ডার সাখাওয়াত হোসেন প্রিন্স, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ওসির প্রতিনিধি এসআই সাইফুল ইসলাম, পল্লিবিদ্যুতের এজিএম, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এর ব্যবস্থাপক ওমর ফারুক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি, উপজেলা আনসার ভিডিপি অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি প্রমুখ।
উল্লেখ্য, মতবিনিময় শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপজেলার দরিদ্র-অসহায় পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com