1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার

নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে একটি জমির ভেতর থেকে আশেদা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ তিনমাথা এলাকায় একটি জমির মধ্যে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশেদা উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আব্বাস আলীর মেয়ে এবং একই ইউনিয়নের ভাগবজর এলাকার মালেক হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার আগের দিন আশেদাকে ওই এলাকার রাস্তা দিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে ধারণা করা হচ্ছে আশেদা মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।
নন্দীগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com