1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যসহ ৫জুয়ারি আটক

মো রাকিব বাবু 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় জুয়ার আসর থেকে পুলিশ নগদ টাকা সহ সরঞ্জামাদি উদ্ধার করে। বুধবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম এতথ্য নিশ্চিত করেছেন।গত মঙ্গলবার রাতে নন্দীগ্রামের ২নং সদর ইউনিয়নের হাটলাল গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- হাটলাল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম গোলাপ(৫৩), মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫১), মৃত মোহম্মদ আলীর ছেলে ওবাইদুল ইসলাম (৩৫), আব্দুর রশিদের ছেলে জাহিদ হোসেন (২১), ও নাটোর জেলার সিংড়া থানার শুকাস ইউনিয়নের আদখোলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মজিদ(৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের হাটলাল গ্রামে ধাপ পাড়ার জাহাঙ্গীর আলমের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। অভিযানে জুয়াখেলা অবস্থায় সাবেক ইউপি সদস্যসহ ৫জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একসেট জুয়া খেলার তাস ও নগদ ১৬ হাজার ৩৬৭ টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, জুয়াড়িদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com