নবাবগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের মো. নুরে আলম সিদ্দিক (২০) ও মো. মাহাদি হাসান (২০)।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট পাহাড়পুর এলাকায় মশালমিছিলের প্রস্তুতি ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, গ্রেপ্তার তিনজনকে দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top