পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় মোঃ হেমায়েত উদ্দিন শেখ হিমু (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুজন আহত হয়েছেন।নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি মহাসড়কে এই ঘটনাটি ঘটে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১২টার দিকে মৃত ওই কৃষক একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সা তাদের বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হিমু সহ আছিয়া আক্তার ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন।
গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, গুরুতর আহত হেমায়েত উদ্দিন হিমুকে উনন্ত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। ধাক্কা দেয়া অটো রিক্সাটিকে সনাক্ত করা য়ায়নি।