1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নারী উদ্যোক্তা সাধন প্রকল্পটি পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় নিয়ে যাওয়া হবে

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা সাধন প্রকল্পটি পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত জাতীয় মহিলা সংস্থা পরিদর্শন ও মতবিনিময় সভা এবং বঙ্গবন্ধু বাতিঘর পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক কাঠামোর মধ্যে আনতে প্রশিক্ষণ আরও বৃদ্ধি করতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, নারীদের পিছিয়ে রেখে কখনোই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন হবে না। নারী পুরুষের সমান প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, নতুন নতুন বিষয় প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষের সমষ্টিগত প্রচেষ্টায় নারীদের এগিয়ে নিতে হবে। তিনি নারীদের গৃহস্থালি কাজের পাশাপাশি অর্থনৈতিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আজ জাতীয় মহিলা সংস্থার বঙ্গবন্ধু কর্নার, হেল্প ডেক্স, নারী নির্যাতন সেল, চারুলতা বিপণন সেল, বঙ্গবন্ধু বাতিঘর পাঠাগার, শিশু দিবস যত্ন কেন্দ্র পরিদর্শন করেন।উল্লেখ্য, ৬৪টি জেলা ও ৫০টি উপজেলায় জাতীয় মহিলা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সংস্থাটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম, সেলাই প্রশিক্ষণ, আইন সেলের মাধ্যমে আইনি সহায়তা প্রদান, কর্মজীবী মহিলা হোস্টেল, তথ্য আপা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে দেশের নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com