নারায়ণগঞ্জ, বন্দরে মদনপুরের উত্তর চানপুর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন এর সাথে বন্দরের দাসের গাঁও এলাকার নাহিদ বাহারের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। তবে এই বিষয় নিয়ে দুই পক্ষ বারংবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সমাধানের চেষ্টা করেও কোন সমাধান না পাওয়ায় অবশেষে কোর্টের শরনাপন্ন হন জাকির গং রা। তারা নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। পরে জেলা জজ আদালত ১৪ মাস পরে এই মামলার ভিত্তিতে জায়গাটির উপর স্থিতি অবস্থা জাড়ি করে। তবে কোর্টের এই আদেশ অমান্য করে নাহিদ গংরা সেই জায়গায় স্থাপনা তৈরি করতে গেলে জাকির গংরা সপরিবারে বাধা দিতে গেলে নাহিদ গংদের সাথে বাক বিতনন্ডায় জড়ান। পরে নাহিদ গংরা নারায়ণগঞ্জ, বন্দর থানায় জাকির গংদের বিরুদ্ধে রড চুরি, সিমেন্ট চুরি, চাঁদাবাজি সহ আরও একাধিক মামলা দায়ের করেন।
মামলা নং পি ২৩/২২,পি ১৩/২২,পি ৩০৯/২০২১। এ বিষয়ে মদনপুরের চাঁনপুর এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানায়, জাকির ও নাহিদের সাথে যে জায়গাটি নিয়ে বিরোধ চলছে সেই জায়গাটি জাকির গংদের পৈত্রিক সম্পত্তি এবং তার পাশে আরও কিছু জমি জাকির নিজে ক্রয় করে নিজে দখলে আছেন। জাকির গংদের বিরুদ্ধে রড, সিমেন্ট চুরি সহ চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী বলেন, আমরা যতটুকু জানি জাকির সাহেবরা বংশগত অর্থ বিত্তবান বিরুদ্ধে এইধরনের অভিযোগ ভিত্তিহীন। নাহিদ গংদের মামলায় জর্জরিত চাঁনপুরের সেলিম নামে এক সিএনজি চালক জানায় তার নামে নাহিদ গংরা মিথ্যা মামলা করে আমাকে বাড়িঘর ছাড়া করেছে আমি আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলার সুষ্ঠ বিচার দাবি করছি। ভুক্তভোগী জাকির সাংবাদিকদের জানায়, মহামান্য কোর্ট আমাকে এই জায়গার বিষয়ে যে আদেশ দিয়েছে সে আদেশের প্রতি আমি শ্রদ্ধাশীল তবে এই আদেশ কে অমান্য করে নাহিদ গংদের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নারায়ণগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন তারা এই মামলার সুষ্ঠ তদন্ত ও সুষ্ঠ বিচার করেন।