1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন পিরোজপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভালুকায় বাঁশঝাড় থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তরিকত ফেডারেশনের (ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার

আনন্দ রায়
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে
গাজীপুর-২ আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে টঙ্গীর পাগাড় শাহসাব বাড়ি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মছনবী হায়দার বলেন, সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বিভিন্ন আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন অন্যান্য প্রার্থীদের মতোই দলীয় ‘ফুলের মালা’ প্রতীক নিয়ে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে এসেছি। গত বৃহস্পতিবার দলীয় চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন। তার সঙ্গে একাত্মতা রেখে আমিও নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। নির্বাচনি বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন। আনন্দ রায় সদর উপজেলা প্রতিনিদি গাজীপুর
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com