1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচন পেছানোর চেষ্টা গভীর সংকট ডেকে আনবে: যশোরে নার্গিস বেগম

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন পেছানোর নানা চেষ্টা চলছে, যা দেশকে আরও গভীর সংকটে ফেলবে। সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সোমবার ১৭ মার্চ যশোর সদর উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, “আমাদের লক্ষ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের ত্যাগ অসামান্য। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলনের মাধ্যমে তারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করছে। শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, কিন্তু জনগণের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে অবিচল থাকবো।” সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। সভাটি পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com