1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

নিসচা’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Md Necar Uddin
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চনের সুযোগ্য পুত্র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব  মিরাজুল মঈন জয় এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে এসেছেন। তার এই আগমন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ই ডিসেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই যুক্ত রাজ্যের সভাপতি আরিফুল ইসলাম কলিন্স এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিরাজুল মইন জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি জনাব ফয়সাল আইয়ুব ও সিনিয়র সহসভাপতি আনসার মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্ত রাজ্যের সহ-সভাপতি রিপন ভূঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ,অর্থ সম্পাদক তায়েফ সারওয়ার। দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাজী তানভীর।
প্রচার সম্পাদক আব্দুর রহিম। সাংস্কৃতিক সম্পাদক রোকসানা হাসি সোনিয়া। এক্সিকিউটিভ মেম্বার শুক্কুর আহমদ ,ফাহিমা নিপা, খালিছ আহমেদ, লোকমান মিয়া ,বাবুল মিয়া ,মুহিন আহমেদ সহ আরো অনেকে।।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com