1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

নিয়ামতপুরে এইচ,এস,সি পরীক্ষার্থীদের প্রথম দিন অনুপস্থিতি

এম,এ,মান্নান,নিয়ামতপুর
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে একযোগে উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবারে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৮৮ জন। উপজেলায় মোট ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিয়ামতপুর উপজেলায় এইচএসসিতে ২টি কেন্দ্রে মোট ১ হাজার ৮৮জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
কেন্দ্র-এ নিয়ামতপুর সরকারী কলেজ কেন্দ্রে ৬শ ২৬ জন, এর মধ্যে ছাত্র ২শ ৩০ জন এবং ছাত্রী ২শ ৯৬ জন, প্রথম দিন অনুপস্থিত ১০ জন, এর মধ্যে ছাত্র-২, ছাত্রী-৮জন। কেন্দ্র-বি বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬শ ৬২ জন, এর মধ্যে ছাত্র ৪শ ১১ জন, ছাত্রী ২শ ৫১ জন। প্রথম দিন অনুপস্থিত ৬জন, এর মধ্যে ছাত্র ছাত্র-৫, ছাত্রী-১ জন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় নিয়ামতপুর উপজেলায় একটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ১শ ২৩ জন। ছাত্র- ৬৯, ছাত্রী-৫৪জন। প্রথম দিন অনুপস্থিত ৬জন, ছাত্র- ৪জন, ছাত্রী-২জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি) শাখায় নিয়ামতপুর উপজেলায় ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৭২ জন।
এর মধ্যে প্রথম বর্ষে ছাত্র- ১শ ৬৩ জন, ছাত্রী ৬৩ জন সর্বমোট ২শ ২৬ জন। দ্বিতীয় বর্ষে ছাত্র ১শ ২ জন ছাত্রী ৪৪ জন সর্বমোট ১শ ৪৬ জন। প্রথম দিন অনুপস্থিত ২ জন। ছাত্র-১ জন, ছাত্রী-১ জন।
উপজেলার প্রত্যেক কেন্দ্র ঘুরে এবং প্রত্যেক কেন্দ্র সচিব কেন্দ্র-১ নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, কেন্দ্র-২ এর বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, পরীক্ষার প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানাসহ রাজশাহী শিক্ষা বোর্ডের প্রতিনিধি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com