1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে কুয়াশার দাপট, জুবুথুবু জনজীবন

রানা আহমেদ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
নীলফামারীতে কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা কনকনে বাতাস আর ঘনকুয়াশায় ঢেকে আছে এলাকা। এ জেলায় তাপমাত্রা ১০থেকে ১২এর মধ্যে উঠানামা করছে। দিনের তাপমাত্রাও কমেছে, বাড়ছে শীতের প্রকোপ। কনকনে শীতে দুর্ভোগে আছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোর থেকে মাঠে কাজ করা শ্রমিকদের বেশি দুর্ভোগে পরতে হয়।
সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমে শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৩ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমান বন্দর। এ-সময় বাতাসের আর্দ্রতা পরিমাণ ৯৭ শতাংশ ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘন কুয়াশায় দেখা গেছে। শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের এ জেলায় কুয়াশার সঙ্গেই বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিন বিকেলের পর থেকে শুরু হয় কুয়াশা। রাতভর বৃষ্টির মত কুয়াশা ঝড়ে। পরদিন সকাল ১১টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢেকে থাকে বিভিন্ন এলাকা। দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন।
সদরের সওদাগড় পাড়া এলাকার সুমাইয়া আক্তার ও পুরাতন ষ্টেশন এলাকার  লতিফা বেগম জানান, সন্ধ্যার পর থেকে বাতাস আর কুয়াশা শুরু হয়। সকালে ক্ষেতে কাজ করতে অসুবিধা হয়। তবে সকাল ১১টা পর থেকে রোদের কারণে শীত কেটে যায়। শীতে আমাদের খুব কষ্ট হয়। এদিকে, শীত প্রকোপ বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। সরকারি বেসরকারি চিকিৎসালয় গুলোতে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।
এদিকে জেলায় শীতার্তদের মাঝে বিনামূল্যে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। নীলফামারী হকার্স মার্কেটের ব্যবসায়ী আলহাজ্ব রানা জানান, কয়েকদিনের শীতের দাপটে ক্রেতা-বিক্রেতাদের সমাগম বেশ লক্ষনীয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com