1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিকের মৃত্যু

তারিক বিন আজিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে
নীলফামারীর সদরে রাকিবুল ইসলাম রকি( ৩৮) নামে এক সাংবাদিকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি)সন্ধ্যায় সদরের চাঁদের হাটের অংকুর হিমাগারের সামনে এ দূর্ঘটনা ঘটে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রকি নীলফামারীর কিশোরগঞ্জের চাদখানা ইউনিয়নের কেল্লবাড়ি এলাকার ওসমান গনির ছেলে।প্রদক্ষদর্শী সুত্রে জানা যায়, তিনি মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com