1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

নেত্রকোণায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি আলোচনা অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম  
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

নেত্রকোণায় জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ উদ্যোগে দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিটিসি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি ‘প্রবাসী মেলা’ উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন শেষে টিটিসি সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং প্রবাস ফেরত কর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিটিসি ইন্সট্রাক্টর সাইদুর রহমান। আলোচনা সভায় বক্তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব এবং বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com