1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

নেত্রকোণায় সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

হাফি উল্লাহ চৌধুরী  
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

নেত্রকোণায় গণমাধ্যম প্রতিষ্ঠানে এবং পরিবেশিত সংবাদে প্রতিবন্ধী ব্যক্তি ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের সমান অধিকার, অংশগ্রহণ ও নায্যতা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ (VOICE) ইউনেস্কোর সহায়তায় ‘লিঙ্গ ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির মাধ্যমে গণমাধ্যমে বৈচিত্র্য’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালার মূল আলোচনা ও উদ্দেশ্য বুধবার নেত্রকোণার স্বাবলম্বী উন্নয়ন সংস্থায় আয়োজিত এই কর্মশালায় গণমাধ্যমে লিঙ্গসমতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একটি বাস্তবভিত্তিক নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সঠিক নীতিমালা থাকলে সংবাদ উপস্থাপনা, নিয়োগ এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য যথাযথভাবে প্রতিফলিত হবে। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “সদিচ্ছা থাকলেও অনেক সময় সুস্পষ্ট নির্দেশিকার অভাবে প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষেরা সুযোগ পান না। তাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরও এখন থেকে এই সচেতনতামূলক প্রক্রিয়ায় যুক্ত করা প্রয়োজন”। স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল নারী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে যাতায়াত সুবিধা, মাতৃত্বকালীন ছুটি ও ব্রেস্টফিডিং কর্নারের মতো সংবেদনশীল বিষয়গুলো নীতিমালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এছাড়া ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ এই কর্মশালায় নেত্রকোণায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সম্পাদক, প্রতিবেদক এবং বার্তা কক্ষের কর্মীরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com