নেত্রকোনায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাতা বার্ষকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা ১১টায় র্যালিটি পৌরসভা থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে জেলা প্রেসক্লাব সড়কে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা লেখক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিকর উন্নয়ন কর্মসূচির সভাপতি আকম রফিকুল ইসলাম আপেল, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল।সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক একেএম আব্দুল্লাহ,কবি ইয়াসিনুর রহমান রিপন , সাংবাদিক আব্দুর রহমান, সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক,জনউদ্যোগ সদস্য তহুরা আক্তার, জনউদ্যোগ যুব ফোরাম সদস্য মীর্জা হৃদয় সাগর, নারী নেত্রী সুমাইয়া আক্তার মিতু প্রমুখ।