1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম 
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

মদন উপজেলায় এক কারারক্ষীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার-নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে । এ ঘটনায় ভুক্তভোগী কারারক্ষী মো. আলমগীর হোসেন মাসুদ বাদী হয়ে গতকাল মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মো. আলমগীর হোসেন মাসুদ (৪২) মদন উপজেলার উত্তর দেওলজিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ভুঁইয়ার ছেলে। তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে কর্মরত রয়েছেন। আর হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা। অভিযোগে আলমগীর হোসেন উল্লেখ করেন, গত সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে পূর্ববিরোধের জেরে একই গ্রামের জালাল উদ্দিন জিলু, হামিদ আলী, সুনাই মিয়া, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল, রুনাল মিয়া ও ফজলু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির উত্তর পাশের সীমানা প্রাচীরের সিমেন্টের পিলার ও টিনের বেড়া ভাঙচুর করে এবং ড্রিল মেশিন দিয়ে কাঁটাতারের বেড়া কেটে ফেলে। বাধা দিতে গেলে হামলাকারীরা তার বৃদ্ধ বাবাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সিমেন্টের ৮০টি পিলার, ৬০ টাকা মূল্যের ১২ বান টিন ১৫ হাজার টাকার কাঁটাতার খুলে নিয়ে যায়। সেইসঙ্গে বসতঘরে ঢুকে ট্রাংকে রক্ষিত প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও কিছু রুপার গহনা, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ঘরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। চলে যাওয়ার সময় মামলা করলে প্রাণনাশ ও বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকি দেওয়া দেয় হামলাকারীরা। খবর পেয়ে বাড়িতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন আলমগীর হোসেন। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার সাক্ষী রয়েছেন বলে তিনি দাবি করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মিরাজুল ইসলাম বলেন, আমার বাবা ও দাদার জায়গা জোর দখল করে খাইতাছে। আমরা ডিক্রি পেয়ে বেড়া ভাঙছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com