1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নেত্রকোনায় নব যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়

মো: মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এবং জেলা প্রশাসনের সাথে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডিএলজি মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সহ-সভাপতি জাহিদ হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ ইকবাল, সাংবাদিক কামাল হোসাইন, ভজন দাস, জালাল চৌধুরী, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, আজহারুল ইসলাম বিপ্লব, শাহজাদা আকন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, নেত্রকোনার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং জেলার অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানটি  সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com