1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্যপুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে বসন্তের আবহে উদযাপিত হলো ২৯তম বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেত্রকোণার বকুলতলায় দিনব্যাপী খালেকদাদ চৌধুরীর ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবার সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন দেশবরেণ্য কবি-সাহিত্যিক আবদুল হাই শিকদার এবং ইতিহাস গবেষক আব্দুল্লাহ আল মাসুম । গতকাল সন্ধ্যার দিকে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। গুণী দুজনের একজন উপস্থিত থেকে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন আব্দুল্লাহ আল মাসুম। আরেকজন আবদুল হাই শিকদার গুরুতর শারীরিক অসুস্থতার কারণে আসতে না পারায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন দৈনিক যুগান্তর পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি,সাংবাদিক কামাল হোসাইন। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম । সাহিত্য সমাজের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বাবু শ্যামলেন্দু পাল, মরহুম খাদেকদাদ চৌধুরীর ছেলে বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রফেসর ননী গোপাল সরকার, সাহিত্য সমাজের সহ-সভাপতি কবি এনামুল হক পলাশ, কবি এ.বি.এম সোহেল রশিদ, কবি ও অভিনেত্রী সোনিয়া জাহান স্বপ্ন সহ কবি-সাহিত্যিক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও অনুরাগীরা। পুরস্কার গ্রহণ করতে এসে ইতিহাস গবেষক ও আঞ্জুমান স্কুলের প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মাসুম আবেগঘন বক্তৃতায় ফিরে যান শৈশব ও কৈশোরের নেত্রকোনা তিনি বলেন, “বিশ্বের অন্তত ১৪টি দেশ থেকে আমি বিভিন্ন সম্মাননা ও ফেলোশিপ অর্জন করেছি, কিন্তু আঞ্জুমান স্কুলের ছাত্র হিসেবে নিজের জন্মভূমিতে এই পুরস্কার গ্রহণ করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি।” ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত নেত্রকোনায় কাটানো দিনগুলো এবং আঞ্জুমান স্কুলের ছাত্রাবাসের স্মৃতিচারণ করেন তিনি। গবেষক মাসুমের বক্তৃতায় উঠে আসে নেত্রকোনার কৃতি সন্তান মরহুম খালেকদাদ চৌধুরীর জীবনের অজানা অধ্যায়। বক্তা তাঁকে কেবল কবি বা ইতিহাসকার হিসেবে নয়, বরং একজন ‘শিক্ষা সংস্কারক’ হিসেবে উল্লেখ করেন। তিনি আর্কাইভ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানান, পাকিস্তান প্রতিষ্ঠার প্রাক্কালে মুসলিম নারী সমাজের অগ্রগতির জন্য খালেকদাদ চৌধুরী কীভাবে ‘নেত্রকোনা আঞ্জুমান বালিকা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেছিলেন। গবেষণা প্রসঙ্গে তিনি জানান, নেত্রকোনার স্থানীয় ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে অনেক চমকপ্রদ তথ্য উদ্ধার করেছেন। যার মধ্যে রয়েছে- নেত্রকোনা থানা প্রতিষ্ঠার সঠিক সময়কাল, নেত্রকোনা পৌরসভার শুরুর ইতিহাস, প্রথম মুসলিম গ্র্যাজুয়েট ও প্রথম মুসলিম পৌর চেয়ারম্যানের পরিচয়। অনুষ্ঠানে নেত্রকোনায় বর্তমানে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কথা উল্লেখ করে আব্দুল্লাহ আল মাসুম বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ‘গুড গভর্ন্যান্স’ এবং ‘নৈতিক শিক্ষা’ নিশ্চিত করা যায়, তবেই খালেকদাদ চৌধুরীর স্বপ্ন সফল হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com