1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

নেত্রকোনা কেন্দুয়ায় নারী ও শিশুসহ দু’পক্ষে আহত ১২

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ(বান্দনাল) গ্রামের হাওর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে যোগাযোগ করলে জানায়, উক্ত মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোন রোগী হাসপাতালে আসেনি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান,আব্দুল জব্বার ও হায়াত মিয়ার এই দুই গ্রুপের মধ্যে সংষর্ষে গুরুতর জখমী মো. জব্বার মিয়া, আজিজুল, টিপু, এরশাদ, জাহিদুল, স্বপন, খোকন, হায়াত ও সালামকে স্থানীয়রা পুলিশের সহায়তায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া এদের মধ্যে এক শিশু ও দুই নারীও রয়েছে।

পরে খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)মিহির রঞ্জন দেব বলেন ,মারামারির খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়।বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com