1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা

নেত্রকোনা -৩ আসনের প্রতিদ্ধন্দ্বী ৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

দেলোয়ার হোসেন সরকার
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার  (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ এতে নেত্রকোনা – ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের প্রতিদ্ধন্দ্বী ৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, নেত্রকোনা-৩ আসনে প্রতীক পাওয়া প্রতিদ্ধন্দ্বী ৬ জন প্রার্থী হলেন  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  অসীম কুমার উকিল পেয়েছেন নৌকা প্রতীক,স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুর কাদের কোরায়েশী পেয়েছেন ঈগল প্রতীক,সাবেক উপজেলা চেয়ারম্যান  এবং আওয়ামীলীগ মনোনীত দশম জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পেয়েছেন ট্রাক প্রতীক , জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  জসিম উদ্দিন ভূঞা পেয়েছেন লাঙ্গল প্রতীক , ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশাম সারোয়ার পেয়েছেন মিনার প্রতীক এবং  তৃনমুল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নেত্রকোনা -৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসনে ৬ জন প্রার্থী চূড়ান্ত ভোট যুদ্ধে লড়বেন। আগামী ৭ জানুয়ারি সারা দেশে ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com